কটিয়াদী সাহিত্য সংসদ ১৪২১ বাংলা নববর্ষ উপলক্ষে এক বৈশাখী কবিতা পাঠের আড্ডার আয়োজন করে। ১৯ এপ্রিল বিকালে ভাটি শার্দুল ঈশা খাঁ ও সামন্তরাজা নবরঙ্গ রায়ের স্মৃতিবিজরিত শ্রী শ্রী গোপিনাথ জিউর আখরায় নাট মন্দিরে কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি মানস বিশ্বাস, দিলীপ সাহা সাধারণ সম্পাদক শ্রী শ্রী গোপিনাথ জিউর আখড়া। আলোচনায় অংশ নেন ইত্তেফাক সাংবাদিক ব্রজগোপাল বণিক, মো. রফিকুল হায়দার টিটু, দুলাল বর্মন। কবিতা আবৃত্তি করেন কবি মানস বিশ্বাস, আবদুস ছাত্তার, ফারুক আহম্মদ, আমিনুল ইসলাম সেলিম, শাহজাহান কবির, দীপা বর্মন, খন্দকার নূর মোহাম্মদ, শাহ আনোয়ার হোসেন, বদরুল আলম নাইম, বেবী মস্তোফা, ওমর ফারুক, হাবিবুর রহমান চিশতি, পলাশ সরকার, নূর আলম গন্ধি, নাদিম ইবনে নাছির খান, মোজাম্মেল হক, লিয়াকত আলী, রাহাত, শামসুল আলম, ছিদ্দিক মিয়া, মেহেদী হাসান, আসাদুজ্জামান, হূদয়, আব্দুল্লাহ আল মামুন, আকিব সিকদার, সবুর আলম, সুজন, রীনা আক্তার, সাদেকুল ইসলাম, মিজানুর রহমান নাইম। শেষ পর্বে জাদু প্রদর্শন করেন জাদু শিল্পী পলাশ বিশ্বাস।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক দীপা বর্মন।
