কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলামকে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মনোহরগঞ্জবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা বৈশাখ মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি মো. শামসুল আলম ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূইয়া, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মোরশেদ, মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার। লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম ভূইয়া, এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগ সদস্য সচিব দেওয়ান জসিম উদ্দিন, কুমিল্লা জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহীন জিয়া, সাংগঠনিক সম্পাদক জানে আলমসহ নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
