নাঙ্গলকোটের পাটোয়ার ড্যাফডিলস্ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভা গত ১৯ এপ্রিল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মাস্টার মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, ব্যবসায়ী মজিবুল হক বাদল, অধ্যক্ষ রফিকুল ইসলাম মিয়াজী, মাস্টার দেলোয়ার হোসেন, সৈয়দ আহমেদ, মোজাম্মেল হোসেন, রফিকুল আমিন, লোকমান হোসেন শাহিনুর আক্তার প্রমুখ। শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও নদগ অর্থ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
