আমেরিকায় অনুষ্ঠিতব্য আইআইফা অ্যাওয়ার্ড নিয়ে এবারে যেন জল্পনা-কল্পনার শেষ নেই। আর এবারের আসরে হলিউডের জন ট্রাভোল্টা, অ্যাং লি থেকে শুরু করে বলিউডের হেভিওয়েট অভিনেত্রীদের এক অনন্য মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দীর্ঘ বিরতি দিয়ে কারিনা কাপুর কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। সাইফ আলী খানকে বিয়ের পর একেবারেই ঘর সংসারী হয়ে যাওয়ার পর খুব একটা স্টেজ শোতে অংশ নেননি। হলিউডের ওয়ার্নার ব্রাদার্সের সাথে একটি ছবি চুক্তির বিষয়টিও সম্পন্ন হতে পারে। কারিনা বলেন, ‘আমার মতে বলিউড অনেক আগে হলিউডের সমকক্ষ। এখন আমরা সমানে সমানভাবেই বিশ্ব সিনেমাকে ডমিনেট করছি। তাই দুই পক্ষ এক হলে তা দর্শকদের জন্য বিশেষ কিছু হবে।’ তবে বিশ্ব সিনেমায় কী হবে না হবে সেটি দূরের হিসেব হলেও কারিনার এই শোটি যে তার ক্যারিয়ারের জন্য অনেক কিছু বহন করছে তা বলাই যায়।
