‘চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে’—এই স্লোগান নিয়ে শুরু হলো ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। বিগত ২৪ বছর ধরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ দিবসটি পালন করে আসছে। বিশ্ব নৃত্য দিবস ২০১৪ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে আয়োজন করছে ২৩ থেকে ২৯ এপ্রিল সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এ উপলক্ষে গত ২৩ এপ্রিল ২০১৪ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন প্রাঙ্গণে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বিকেল ৫টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু মেলার উদ্বোধন করেন। সন্ধ্যা ৬টায় ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন নৃত্য সংগঠনের পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় বিশিষ্ট নৃত্যশিল্পী ড. এনামুল হককে সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান।
২৪ থেকে ২৮ এপ্রিল ২০১৪ একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘মেলা’ প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
