সমপ্রতি অনুষ্ঠিত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এম. ওয়াহিদুল হক চেয়ারম্যান এবং সেলিম আহমেদ ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। এম. ওয়াহিদুল হক এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে ২০০৭ সালে যোগ দেন। এছাড়া তিনি আমানা ব্যাংক যা শ্রীলঙ্কার প্রথম ইসলামিক ব্যাংক, ক্যাশলিঙ্ক বাংলাদেশ এবং এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সেলিম আহমেদ এলিট গ্রুপ অব কোম্পানিস এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পেইন্ট ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। - প্রেস বিজ্ঞপ্তি
