সংবাদ কণিকা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:২৭
ফেরি দুর্ঘটনার খবর জানায় স্কুল ছাত্র প্রায় পাঁচশ যাত্রী নিয়ে ডুবে যাওয়া দক্ষিণ কেরিয়ার ফেরিটি দুর্ঘটনার শিকার হওয়ার পর খবরটি সর্বপ্রথম উদ্ধারকর্মীদের জানায় এক স্কুল ছাত্র। দুর্ঘটনার পর ১৭৪ আরোহীকে জীবিত উদ্ধার করা গেলেও ‘চই’ নামের ওই স্কুল ছাত্র নিখোঁজের তালিকাতেই রয়ে গেছে। ডুবে যাওয়ার আগে ফেরিটি অকস্মাত্ একদিকে কাত হয়ে গেলে ওই ছাত্র আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসের ১১৯-এর জরুরি নম্বরে কল করে জানায়। ফায়ার সার্ভিস দুই মিনিটের মধ্যে ওই কলটি উপকূলরক্ষীর কাছে ফরওয়ার্ড করে। —রয়টার্স সৌদি আরবে ভাইরাস, স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত সৌদি আরবে প্রাণঘাতী মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকায় জনগণের উদ্বেগ-উত্কণ্ঠার মুখে বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে। দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে। মার্স ভাইরাসের মৃতের সংখ্যা বাড়তে থাকা নিয়ে জনগণের আতঙ্ক দূর করার চেষ্টায় স্বাস্থ্যমন্ত্রী আব্দুল্লাহ আল রাবিয়াহ জেদ্দায় একটি হাসপাতাল পরিদর্শনের কয়েকদিন পরই তাকে বরখাস্ত করা হল। মঙ্গলবার কোনো কারণ ব্যাখ্যা না করেই রাবিয়াহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন বাদশাহ আবদুল্লাহ।