বগুড়ার কাহালু উপজেলা সদরের উলট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে শিশু ও ২য় শ্রেণির ক্লাস বিদ্যালয়ের বারান্দায় চলছে।
এ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪৮৮ জন এবং শিক্ষক রয়েছে ১১ জন। এছাড়া বিদ্যালয়ে অফিস কক্ষসহ এখানে শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ৭টি। প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই উপজেলার মধ্যে ঈর্ষণীয় ফলাফল অর্জন করলেও বিদ্যালয়ের সমস্যার প্রতি সংশ্লিষ্ট বিভাগের তেমন একটা নজর নেই। তিনি আরোও জানান, শ্রেণিকক্ষ সংকটের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের বারান্দার মেঝেতে শিশু ও ২য় শ্রেণির ক্লাস নিতে হচ্ছে।
