সুনামগঞ্জের ছাতকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই মঙ্গলবার বৌলা গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ষাঁড়ের লড়াইয়ে অংশ নিতে বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। ষাঁড়ের লড়াই দেখতে মঙ্গলবার সকাল থেকে ছাতক, দোয়ারা, কোম্পানীগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বনাথ ও সুনামগঞ্জের হাজারো উত্সুক জনতা বৌলা গ্রামের মাঠে এসে জড়ো হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ষাঁড়গুলোকে সাদা মানিক, অশান্তি পাগলা, বাজিঘর, কালাবারুদ, লাল পাগলা, কালো নাগ ও রুকন পাগলাসহ বিভিন্ন বৈচিত্র্যময় নামে নামকরণ করা হয়। এ প্রতিযোগিতা শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে রঙ্গিন টেলিভিশন ৩টি, মোবাইল সেট ৪টি, ফিল্টারসহ বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
