দামুড়হুদায় সত্ বাবার হাতে ৪ বছরের শিশু কন্যা খুন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪০
দামুড়হুদায় দাম্পত্য কলহের জের ধরে ৪ বছরের শিশু কন্যাকে হত্যা করেছে পাষণ্ড পিতা। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়রামপুর গ্রামে। দামুড়হুদা জয়রামপুর গ্রামের বাগান পাড়ার শাহাদত্ মন্ডল ওরফে সাধুর মেয়ে হাজেরা খাতুনের সাথে যশোর মনিরামপুরের হেলালউদ্দিনের সাথে ৯/১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। বছর দেড়েক আগে বিবাহ বিচ্ছেদ ঘটে হেলাল ও হাজেরা খাতুনের। এরপর কুষ্টিয়া জেলার পাচুরিয়া গ্রামের জাহাঙ্গীরের সাথে ২য় বিয়ে হয় হাজেরার। বিয়ের পর জাহাঙ্গীর ঘরজামাই থাকতো। বিভিন্ন সময়ে জাহাঙ্গীর স্ত্রী হাজেরাকে তার নিজ বাড়ি পাচুরিয়ায় নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। হাজেরা তাতে রাজি হয় না। এ নিয়ে প্রা্য় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মঙ্গলবার রাতে ৪ বছরের শিশু কন্যা হেলেনাকে নিয়ে বাড়ি থেকে চলে যায় জাহাঙ্গীর। সারারাত আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায় না। গতকাল বুধবার সকালে একই গ্রামের তালপুকুরে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে হেলেনার মৃতদেহ উঠে আসে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ পুকুর পাড়ে লাশ দেখতে ভিড় জমায়। দামুড়হুদা থানা পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হেলেনার সত্ বাবা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে পালিয়েছে।