নলকূপে পানি উঠছে না ঝরে যাচ্ছে আম-কাঁঠাল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪০
টানা খরার কারণে নলকূপে পানি উঠছে না। জমির ফসল পুড়ে যাচ্ছে, গাছের ছোট ছোট কাঁঠাল এবং আমের গুটি ঝরে যাচ্ছে। ভুট্টা চাষের বিখ্যাত এলাকা দাউদকান্দি, মেঘনা ও তিতাসের কৃষকগণ জানায়, মাটিতে রস না থাকায় থোড়মুখো অবস্থায় থাকলেও ভুট্টার থোর বের হচ্ছে না। খাল-বিল এবং ডোবা-নালার পানি শুকিয়ে যাওয়ায় সেচের পানি মিলছে না। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে ভুট্টা এবং মরিচসহ অন্যান্য ফসলের উত্পাদন মারাত্মকভাবে হ্রাস পাবে। বৃষ্টি-বাদল না হওয়ায় এবার বাঙ্গির ফলন কম হয়েছে। সহসা বৃষ্টি না হলে তরমুজের ফলনও আশানুরূপ হবে না।