গাইবান্ধা শহরের পার্ক রোডস্থ ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে গুলি করে টাকা ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ছিনতাই করা ২ লাখ ৫ হাজার টাকার মধ্যে তাদের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার ৯শ’ টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হল, গাইবান্ধা সদর উপজেলার পাঠানডাঙ্গা গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে জাহান নবী (৩৫) ও একই উপজেলার শিমুলতাড়ী গ্রামের সবুজ মিয়ার স্ত্রী আঙ্গুরী রানী (২২)।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, গতকাল মঙ্গলবার ভোর রাতে গাইবান্ধা সদর উপজেলার পাঠানডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে জাহান নবীকে তার নিজ বাড়ি থেকে এবং শিমুলতাড়ী গ্রাম থেকে আঙ্গুরী রানীকে আটক করে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহূত একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।
