বগুড়ার শেরপুরে এক বৃদ্ধার সম্পত্তি প্রতারণামূলকভাবে দলিল করে নিয়েছে সত্ নাতিরা। শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের স্ত্রী মনিজা বেওয়া (৮২) সম্প্রতি শেরপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন। মনিজা বেওয়ার পক্ষে তার অপর নাতি আরাফাত রহমান আক্তার লিখিত বক্তব্যে বলেন, গত ৫ এপ্রিল মনিজা বেওয়াকে চিকিত্সার কথা বলে তার সত্ নাতি সাতাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র মোঃ আব্দুর রশিদ, তার ছোট ভাই ওবাইদুর রহমান, আজাহার আলীর পুত্র মোঃ মিন্ট শেরপুরে নিয়ে আসে। পরে রক্ত পরীক্ষার কথা বলে তার টিপ সই নেয়। পরে তিনি জানতে পারেন, টিপ সই নিয়ে প্রতারণা করে তার ৫৩ শতক জমি দলিল করে নিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃদ্ধা মনিজা বেওয়া বলেন, আমার সত্ নাতিরা আমাকে সর্বশান্ত করেছে। তারা আমার ভিটামাটি লিখে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার জমি ফিরিয়ে পাওয়ার দাবি জানান।
