মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (ইঞ্জিঃ/সম্মান) ও বিবিএ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস পূর্বে নির্ধারিত ২৬ এপ্রিলের পরিবর্তে আগামী ৩ মে শনিবার ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে সকল বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
