ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্সের বদান্যতায় মাঠে ফিরছেন ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত নিউজিল্যান্ড অলরাউন্ডার জেসে রাইডার। ঘরোয়া ক্রিকেট মৌসুমে বিদেশী খেলোয়াড় হিসাবে সকল ভার্সনের জন্য রাইডারের সঙ্গে এসেঙ্ চুক্তি করেছে বলে জানা গেছে। ২০১৩ সালের প্রথম দিকে ক্রাইস্টচার্চে এর পানশালার বাইরে মারাত্মক হামলার পর জীবণ মরণ অবস্থা থেকে ফিরে আসেন রাইডার। এরপর দলের ভারত সফরের আগে সতীর্থ ডগ ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে গভীর রাতে মদ পান করতে গিয়ে নিউজিল্যান্ড টেষ্ট দল থেকে বাদ পড়েন তিনি। অকল্যান্ডে ব্রেসওয়েলের সঙ্গে মদ খেতে যাওয়ার কারণে নিউজিল্যান্ড টি-২০ দল থেকেও বাদ পড়েন রাইডার। তবে আগামী ৪ মে শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় বিভাগের দল এসেক্স ক্রিকেটের সকল ভার্সনেই হার্ড হিটিং বাঁহাতি ব্যাটসম্যান রাইডারের সঙ্গে চুক্তি করে বড় ধরনের জুয়া খেলেছে বলে মনে করছেন অনেকেই। -বাসস
