সমপ্রতি রাজধানীর সিদ্ধেশ্বরীতে অনুষ্ঠিত এক সভায় প্রফেসর মোঃ জহিরুল হক ভূইয়া, মো: আবদুল খালেক ও কাজী এনায়েত হোসেনকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করে ‘কাছে এসো’র ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ন রেখে প্রান্তিক জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে, পর্যটন শিল্পের বিকাশ সাধনে নিরলস কাজ করে যাওয়াই হবে এই সংগঠনের মূল উদ্দেশ্য। - প্রেস বিজ্ঞপ্তি
