নরেন্দ্র নাথ বিশ্বাস
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ননি গোপালের বাবা ও কারফা পাবলিক একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ বিশ্বাস(৮৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার উজিরপুর উপজেলার কারফা গ্রামে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুুকদার মো. ইউনুস গভীর শোক প্রকাশ করেছেন।
গোলাম সারওয়ার রিপন
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা কলেজ শাখার সভাপতি গোলাম সারওয়ার রিপন(২৪) জ্বরে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
