২৫ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১২ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৪ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও শুক্র । আপনার শুভসংখ্যা: ৬ ও ৭। শুভবার: সোম ও শুক্র। শুভরত্ন: হীরা ও এ্যামিথিষ্ট।
প্রকৃতিগতভাবে: আপনি মিশুক, সামাজিক, সৃজনশীল ও দয়ালু এবং কিছুটা কল্পনাপ্রবণ ও বহির্মুখী। আপনার উদ্ভাবনী ক্ষমতা ও ইন্টুইশন প্রখর এবং ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ঝোঁক রয়েছে। যে কোন কারিগরি বিষয়ে আপনি সহজেই উপলব্ধি করতে পারেন। নিজের কথা সহজেই ব্যক্ত করতে পারেন। সহজে অন্যকে প্রভাবিত করতে পারেন। সবগুলো গুণকে কাজে লাগালে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বৃটিশ রাজনীতিক ক্রমওয়েল, বেতারযন্ত্র আবিষ্কারক মার্কুনি, বিজ্ঞানী উলফ গ্যাং, পাওলি, আল প্যাসিনো, শিক্ষাবিদ মনোরঞ্জন সাহা, গায়িকা এলা ফিটজেরাল্ড প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে। চঞ্চলতা পরিহার করুন। কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন। কলহ বিবাদ এড়িয়ে চলুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ সন্তানের পড়াশুনায় অগগ্রতি হতে পারে। ভালো কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। পরিবারের কারো সাথে মতের অমিল হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অসামাজিক কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনার বস-এর মনরক্ষা করে চলা কঠিন হবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মনোবল বৃদ্ধি পেতে পারে। কনিষ্ঠ ভ্রাতা ভগ্নীদের কারো শরীর অসুস্থ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় ভালো করতে পারবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আয়ের নতুন কোনো সূত্র সৃষ্টি হতে পারে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের বাধা-বিপত্তি দেখা দিতে পারে। নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অবসাদ ও ক্লান্তিতে ভুগতে পারেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। চাকরির পরিবর্তনের সম্ভাবনা আছে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নয়। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কলহ বিবাদের সম্মুখীন হতে পারেন। দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক সমস্যা সমাধান করতে পারবেন। এ ব্যাপারে পিতা বা ভাইয়ের সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক কিছুটা প্রতিযোগিতামূলক হবে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক লেনদেনে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কথাবার্তায় সতর্ক থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, দেয়ালেরও কান আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। কোনো ভাবেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। নতুন কোনো আর্থিক প্রকল্প হাতে নিতে পারেন। প্রাপ্তি যোগ আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বাড়িতে বয়স্ক কেউ অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। দুর্ভাবনা বৃদ্ধি পেতে পারে। পুস্তক বা কাগজ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। বিশেষ কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন।
