‘তুমি দূরে’ একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ‘মনে মনে’ এবং ‘শুধু তোমায়’ খ্যাত নাজিব মুকিত। নিজের মিক্সড অ্যালবাম ‘শুধু তোমায়’-এর সাফল্যের পর প্রায় ২ বছর সময় নিয়ে আসছে নাজিবের একক ‘তুমি দূরে’। টাইটেল গান ‘তুমি দূরে’ ফেসবুকে ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে, এখন পালা অ্যালবামের। শিল্পীর কথা, ‘আমি গান করতে এসেছি, গান করব। গান অথবা মিউজিক ভিডিও নিয়ে কোনো অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই। আমার মিক্সড অ্যালবামের গানগুলোর জনপ্রিয়তাই আমাকে এককের সাহস দিয়েছে। এই অ্যালবামে ৮টি গান থাকছে, প্রতিটি গানেই আমি আমার নিজের ধাঁচ, গিটার, বেস, পিয়ানোর প্রাধান্য রেখেছি। শব্দ এবং সংগীত আয়োজন সম্পূর্ণ আমি নিজে করেছি। প্রতিটি গানের সুর, কথা, থিম আমার নিজের করা। প্রথম অ্যালবাম জি সিরিজ থেকে এসেছিল, এবারের অ্যালবাম ও একই ব্যানার থেকে আসছে। সব ধরনের গান একটা অ্যালবামে রেখে আমি আমার শ্রোতাদের একটা খিচুরি অ্যালবাম দিতে চাইনি, তাই প্রতিটা গানেই আমার নিজস্বতা রেখেছি।’
