রাফায়েত খানের ‘নীল জোছনা’

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২০:১৭
রাফায়েত খানের প্রথম একক অ্যালবাম ‘নীল জোছনা’ মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশ হলো সম্প্রতি। অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা, কণ্ঠশিল্পী হাবিব, তপু, শাহেদ, সন্দিপন, কম্পোজার প্রিন্স মাহমুদ এবং চিরকুট ব্যান্ডের সদস্যরা। অ্যালবামটি প্রকাশ করেছে জি সিরিজ-অগ্নিবীণা।