এ বছর দেশে প্রথম বারের মতো তিনদিন ব্যাপী অর্থনৈতিক মেলা অনুষ্ঠিত হবে। প্রখ্যাত অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ মেলার আয়োজন করা হবে। গতকাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ৯৩তম বোর্ড অব ট্রাস্ট্রীজ’র সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। বিআইডিএস-এর সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিকল্পণামন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠকে অচিরেই এ মেলার জন্যে সময় ও স্থান নির্ধারণের নির্দেশন দেন তিনি। সভায় পরিকল্পনামন্ত্রী জানান, ‘বিআইডিএসকে ভবিষ্যত্ অর্থনীতির কথা মাথায় রেখে আগামী ২৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক চাহিদা নির্ধারণ করতে হবে। সভায় বিআইডিএস এর সিনিয়র ফেলো অধ্যাপক রেহমান সোবহান, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, গভর্ণর ড. আতিউর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ফজলে কবিরসহ বোর্ডের অন্যান্য ট্রাস্টীগণ এ সময় উপস্থিত ছিলেন।
