আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের সন্দেহজনক গোপন আস্তানা লক্ষ্য করে পাকিস্তানের সমরবিমানগুলো আকাশ হামলা চালিয়েছে। পাকিস্তানজুড়ে তালেবানসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী হামলা-সহিংসতার ঘটনা বাড়িয়ে দেয়ার জবাবে দু’মাস পর প্রথমবারের মতো বৃহস্পতিবার এই আকাশ হামলা চালানো হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার বেশ কয়েকবছর ধরে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করে।
ইতোমধ্যে এই শান্তি আলোচনার জন্য জঙ্গি গোষ্ঠীগুলো অস্ত্রবিরতিও পালন করেছে।
