২ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণের বিনিময়ে জাপানের আটককৃত একটি মালবাহী জাহাজ মুক্ত করেছে চীন। বৃহস্পতিবার দি সাংহাই মেরিটাইম কোর্ট এ ঘোষণা দেয়। জাপান সরকার জাহাজটি পরিচালনা করত এবং পরবর্তীতে সাগরে এটি হারিয়ে যায়। দেশটির ডাইয়ু কাইয়ুম ফার্ম জাহাজটি ১৯৩৬ সালে তৈরি করে। পূর্ব চীন সাগরে চীন ও জাপানের মধ্যে বিতর্কিত দ্বীপ নিয়ে উত্তেজনা চলাকালীন জাহাজটি আটক করেছিল চীন।
