জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আহত হাজার হাজার মানুষ পর্যাপ্ত চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হয়েছে যা মানবাধিকার লংঘের শামিল এবং বেআইনি। সিরিয়া সরকার এবং সরকার বিরোধী বিবাদমান গ্রুপগুলো রেজ্যুলেশন অমান্য করেছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘর নিরাপত্তা পরিষদের প্রতি আহবান করেছেন।
বুধবার জাতিসংঘের মহাসচিব তার দ্বিতীয় মাসিক রিপোর্টে রেজ্যুলেশন বাস্তবায়নের ১৫ সদস্যের সাথে সাক্ষাত্ করেছেন।
রেজ্যুলেশনটি সর্বসম্মতিক্রমে ফেব্রুয়ারি মাসে পাস হয়। এতে ছিল মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে যুদ্ধবিধ্বস্ত এলাকা এবং সীমান্ত এলাকা প্রবেশের অনুমতি দেয়।
