কোচ পেপ গার্দিওলা রিয়াল মাদ্রিদের কাছে তার দল বায়ার্ন মিউনিখের হারের পরও বল দখলে রেখে খেলার কৌশলটি সমর্থন করেছেন। যদিও তার এ কৌশল সমালোচিত হয়েছে। কিন্তু তিনি মনে করেন তারা আরো বেশি আক্রমণাত্মক খেলতে গেলে সেটা রিয়াল মাদ্রিদকে আরো সুযোগ করে দিতো।
গার্দিওলা এ প্রসঙ্গে বলেন, ‘খেলোয়াড় থাকার সময় থেকে দেখে আসছি রিয়াল মাদ্রিদ মূলত পাল্টা আক্রমণ নির্ভর দল। কাজেই তারা বলের দখল নিতে চাইলে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হতো।’
বায়ার্ন মাদ্রিদের বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের এ সেমিফাইনালে ৭২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে। প্রথমার্ধে এটি ছিল ৮০%। তারপরও দলটিকে ফিরতি লেগে খেলতে হবে ১-০ গোলের ব্যবধান নিয়ে।
স্পানিশ এই কোচ অবশ্য বলেন,‘ মিউনিখে (ফিরতি লেগে) আমাদের বেশ কটি বিষয়ে উন্নতি ঘটাতে হবে। তবে আজকের খেলা নিয়ে আমি গর্বিত। কারণ বার্নব্যুতে খেলার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি এখানে এসে খেলাটা কত কঠিন। তারপরও আমি স্বাগতিকদের অভিনন্দন জানাই, কারণ তারা জয়লাভ করেছে। অপেক্ষাকৃত ভাল খেলেছে বিধায় তারা জয়লাভ করেছে।’
কিন্তু বায়ার্ন কিংবদন্তী ও ক্লাবটির সভাপতি ফ্রানত্স বেকেনবাওয়ার জার্মানিতে স্কাই টেলিভিশনকে বলেন, ‘প্রতিপক্ষ যখন অনেক বেশি ভাল সুযোগ তৈরি করে সেসময় বল নিয়ন্ত্রণে রাখায় কিছু যায় আসে না। আমরা ভাগ্যবান যে কেবল একটা গোল হয়েছে।’ বাসস/এএফপি/স্কাই স্পোর্টস
