কুটুমবাড়ি বিষয়ক সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২২:৩৭
জাতীয় দৈনিক পত্রিকায় গত ২৩ এপ্রিল প্রকাশিত ‘৩ রেস্টুরেন্টকে জরিমানা’ শিরোনামে সংবাদে বলা হয়েছে, শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন সড়কের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে নোংরা পরিবেশে খাদ্য উত্পাদন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সংবাদের প্রেক্ষিতে কুটুমবাড়ি লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির স্বাক্ষরিত গতকাল বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘কুটুমবাড়ি শূন্য কি.মি.’ রেস্টুরেন্টের বাংলাদেশে কোথাও কোন শাখা নেই। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ‘কুটুমবাড়ি’ নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করতে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে। —প্রেস বিজ্ঞপ্তি