বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির নির্বাচন

মসিউর রহমান সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ মহাসচিব

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২২:৩৭
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির নির্বাচনে এমপি সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও এমপি খন্দকার এনায়েত উল্যাহ মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও বিশেষ অতিথি ছিলেন শাহাজাহান খান। সভার প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ও কাউন্সিল অধিবেশন। - সংবাদ বিজ্ঞপ্তি