মো. কুতুব উদ্দিন মুকুল
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার রাজাবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দিন মুকুল (৬২) চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গত বুধবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
