সৌরভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১২
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত এবং সার্কের নবনিযুক্ত মহাসচিব দেখা করেন। অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি বলেন, সরকার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌরভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। উজবেক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি ও পরিবহন যন্ত্রপাতি উত্পাদনের শিল্প-কারখানা স্থাপনের জন্য উজবেক উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সরকারি সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে উজবেকিস্তানের মন্ত্রী এলিয়র মাজিদোভিক গানিয়েভ সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহবান বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। প্রধানমন্ত্রী উজবেক মন্ত্রীকে তার দেশের উদ্যোক্তাদের এ দেশে কৃষি যন্ত্রপাতি ও পরিবহন যন্ত্রপাতি উত্পাদনের শিল্প-কারখানা স্থাপনের আগ্রহ সৃষ্টির জন্য অনুরোধ জানান। শেখ হাসিনা বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ চালুর প্রস্তাব করেন। এ প্রসঙ্গে বাংলাদেশি উদ্যোক্তাদের টেক্সটাইল খাতে উজবেকিস্তানে বিনিয়োগের আহবান জানান উজবেক মন্ত্রী। তিনি বলেন, শিগগিরই আরো ১৫শ’ দক্ষ কর্মী বাংলাদেশ থেকে নেয়া হবে। সার্ক মহাসচিবের সাক্ষাত্ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক অঞ্চলের দেশগুলোর সার্বিক উন্নয়নে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ভিত্তিতে সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জলবিদ্যুত্ ও বন্দর সুবিধার মত ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ভিত্তিতে সম্পদের ব্যবহার করা যেতে পারে। সার্কের নবনিযুক্ত মহাসচিব অর্জুন বাহাদুর থাপা তাঁর সংগে সাক্ষাত্ করলে তিনি এ অভিমত ব্যক্ত করেন। অস্ট্রিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশে সৌরভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুত্ উত্পাদনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বাংলাদেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বের্নহার্ড ওয়াবেতজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংগে তার কার্যালয়ে দেখা করতে এলে তিনি একথা বলেন। বৈঠককালে দিল্লি¬ভিত্তিক অনাবাসিক রাষ্ট্রদূত বের্নহার্ড বাংলাদেশে সৌরভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে তার দেশের সহায়তার কথা উল্লে¬খ করেন। প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, দেশে ইতোমধ্যে সেচ কাজে সৌরশক্তি ব্যবহূত হচ্ছে। তিনি ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগেও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। কোরিয়ায় ফেরি ডুবিতে প্রাণহানিতে শেখ হাসিনার শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের কাছে ফেরি ডুবিতে প্রাণহানির ঘটনায় প্রেরিত এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, এই ফেরি ট্র্যাজিডিতে যে সব স্কুল শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রী প্রাণ হারিয়েছে তাদের পিতা-মাতা ও আত্মীয়দের পক্ষে স্বজন হারানোর বেদনা ভুলে যাওয়া সম্ভব নয়।’ শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং নিহত শিক্ষার্থী ও অন্যান্যের পরিবারের সদস্যরা যাতে এই শোক ভুলে যাওয়ার শক্তি সঞ্চয় করতে পারে সে জন্য প্রার্থনা করেন। শেখ হাসিনা চলমান উদ্ধার অভিযানে তার অব্যাহত সাহায্য ও সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।