আজ চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা শুরু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১৯
আজ শুক্রবার থেকে নগরীর লালদিঘী ময়দানে শত বছরের ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতার আসর আব্দুল জব্বারের বলী খেলা শুরু হচ্ছে। এবছর প্রতিযোগিতার ১০৫তম আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে অংশ নিচ্ছেন প্রায় দু’শ কুস্তিগীর। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ আজ বিকাল সাড়ে তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার থেকে লালদিঘী ময়দান ও আশেপাশের এলাকাজুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।বরাবরের মত এবারও মেলায় বাঁশ, বেত ও কাঠের তৈরি আসবাবপত্র, মাদুর, পাটি, মাটির তৈরি হাড়িপাতিল, পুতুল, ফুলের টব, ফুলদানি, হাতপাখা, প্লাস্টিকের তৈরি খেলনা, বাঁশি ও রান্নাঘরে ব্যবহার্য সামগ্রীর বিপুল সমারোহ দেখা গেছে।