বড়পুকুরিয়া কয়লাখনি

দাবি মানার আশ্বাসে ৩৮ ঘণ্টা পর শ্রমিক অবরোধ প্রত্যাহার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:২১
দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত ১১টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আন্দোলনকারী শ্রমিকেরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। ফলে প্রশাসনিক ভবনে দীর্ঘ ৩৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্বের জনবল কাঠামো বহাল রাখার দাবিতে খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি’র অধীনে কর্মরত সহস াধিক শ্রমিক গত রবিবার থেকে খনির প্রশাসনিক ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে খনি কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে নিলে খনির অচলাবস্থা কেটে যায়। বিষয়টির সত্যতা স্বীকার করে খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুজ্জামান বলেন, আন্দোলনকারী শ্রমিকেরা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত। এরপরও তাদের দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।