২৬ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ১৩ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৫ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শনি ও শুক্র । আপনার শুভসংখ্যা: ৬ ও ৮। শুভবার: শনি ও শুক্র। শুভরত্ন: ইন্দ্রনীলা ও হীরা।
প্রকৃতিগতভাবে: আপনি চিন্তাশীল, বিনয়ী ও পরিশ্রমী। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি চাপা ও সতর্ক। জীবনকে প্রভাবিত করতে পারে এমন বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি ধীরস্থির। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে আপনি দৃঢ় প্রতিজ্ঞ। লক্ষ্যে অবিচল ও নিবেদিত প্রাণ। সৌভাগ্য ও দুর্ভাগ্য আপনার জীবনে পর্যায়ক্রমে আসতে পারে। পরিচিতরা আপনাকে ভুল বুঝবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী অনিতা, লুই, ইরিকা জং, কাজী আবদুল ওয়াদুদ, উইলিয়াম শেক্সপিয়ার, নেয়ামাল বশীর, ওস্তাদ আয়াত আলীখান, বিজ্ঞানী চার্লস রিখটার, রাজনীতিক সিং ম্যান রী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসাক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশুনায় মন বসাতে পারবেন। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ছাত্র-ছাত্রীদেরকে সতর্ক থাকতে হবে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। কারো পরোচনায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। ভাই-বোনদের নিয়ে কোনো ঝামেলা হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কোনো আত্মীয়ের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। কাজ কর্মে আজ কারো সহযোগতাি পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ প্রণয় সংক্রান্ত ব্যাপারে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। প্রতারিত হওয়ার আশংকা আছে। দুষ্টলোকের মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন করে প্রেমে জড়াবার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো অসত্ বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাদক থেকে নিজেকে দূরে রাখুন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অলবম্বন করুন। যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আকস্মিক প্রাপ্তি যোগ আছে। দাম্পত্য ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। তবে ব্যবসায়িক ক্ষেত্র খুব একটা ভালো যাবে না। ব্যবসা বাণিজ্যে কিছুটা প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। কিছু বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক ব্যাপারে কোনো দুশ্চিন্তা দেখা দিতে পারে। দৈনন্দিন কাজে অগ্রগতি আশা করা যায়। ঝগড়া ফ্যাসাদে না জড়ালেই ভালো করবেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পুরনো কোনো সমস্যা সমাধান করতে পারবেন। সমস্যা সমাধানে পিতা বা ভ্রাতার সহযোগিতা পাবেন। কেউ আজ আপনার সাথে শত্রুতা করতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ফলে কাজকর্মে কিছু ভুল হতে পারে। কোনো গোপন রোগে কষ্ট পেতে পারেন। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। ধিরস্থির হয়ে নিষ্ঠার সাথে কাজ করলে সুফল পাবেন। অকারণে কেউ আপনার পিছনে লাগতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কাজকর্মে সাময়িক বাধা সৃষ্টি হতে পারে। সেই কাজ আবার নতুন করে শুরু করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে সামান্য ঝুঁকি নিতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
