পাঠক সংযোগ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৩৮
প্রিয় মোশাররফ ভাই, আপনি আমার অনেক প্রিয় একজন অভিনেতা। এই ঈদে আপনার কোন নাটক দেখতে পাবো? আহমেদ রাজিন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ধন্যবাদ রাজিন, আমার অভিনয় আপনার ভালো লাগার জন্য। আসলে মূল বিষয় হলো ঈদের কোন নাটক আর কোনটি অন্য দিনের নাটক এইটা আমরা নিজেরাও জানি না। একমাত্র প্রযোজকেরাই জানেন, কোনটা কোন চ্যানেলে, কখন তারা প্রচার করাবেন। তবে একাধিক কাজ করেছি। নির্মাতারা সকলেই বলছেন ঈদে যাবে। সব গেলে বিশ্বরেকর্ড সংখ্যক নাটক করে ফেলেছি! ভালো থাকবেন। প্রিয় পাঠক, আপনারা অনলাইনে সারাবিশ্বের যেকোনো প্রান্ত থেকে www.facebook.com/pages/Binodon-Protidin-of-the-daily-Ittefaq এই লিংকে ক্লিক করে ‘লাইক’ দিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবং আপনার যেকোনো প্রাসঙ্গিক মতামত লিখতে পারেন ওয়ালে। আপনার মতামত নিয়েই প্রকাশ হবে এই ‘পাঠক সংযোগ’।