হূদয়ে মাটি ও মানুষে
রুয়ান্ডার প্রধান খাদ্য বিন-এর জাত উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটি চেইন গড়ে তোলার জন্য চলছে নানামুখী তত্পরতা। এমন একটি বিশেষ প্রতিবেদন নিয়ে অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আজ ২৬ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।
কবিতার খুনসুটি
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক ‘কবিতার খুনসুটি’। তুষার আব্দুলাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরকার মিলটন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, বন্যা মির্জা, মৌসুমী হামিদ, সুমাইয়া সাকি প্রমুখ।
ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ইচ্ছেঘুড়ি’। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপর্ণা, মিশু সাব্বির, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটোয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা প্রমুখ।
