চ্যানেল আইতে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘দ্য ট্রাফিক সিগন্যাল’। অনুষ্ঠানে অন্যান্য প্রতিবেদনের পাশাপাশি দেখানো হবে সড়ক দুর্ঘটনা বা চালকের অসচেতনতায় কী ঘটতে পারে। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন ইবনে হাসান খান। সম্পাদনা ও পরিচালনা করছেন এ কে আজাদ। অনুষ্ঠানটি উত্সর্গ করা হয়েছে যাদের আত্মদান ও জীবনের বিনিময়ে সুন্দর এদেশ এবং নীল-সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
