জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৪৭
উদ্ভিদ মাটিতে দ্রবীভূত খনিজ লবণকে কীভাবে শোষণ করে? সাধারণ বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অনুধাবনমূলক ২১। স্থলজ উদ্ভিদ প্রথমে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? (ক) অভিস্রবণ (খ) ব্যাপন (গ) প্রস্বেদন (ঘ) ইমবাইবিশন উ.ঘ ২২। ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে কী সৃষ্টি হয়? (ক) তাপমাত্রা (খ) চাপ (গ) ঘনত্ব (ঘ) আপেক্ষিক তাপ উ. খ ২৩। কোন প্রক্রিয়ার প্রভাবে শীতকালে গাছের সবুজ পাতা ঝরে যায়? ক) ব্যাপন (খ) অভিস্রবণ (ঘ) খনিজ লবণ শোষণ (ঘ) প্রস্বেদন উ.ঘ ২৪। নিচের কোনটি পত্ররন্ধ্রের সবচেয়ে কাছাকাছি থাকে? (ক) বহিঃত্বকীয় কোষ (খ) অন্তঃত্বকীয় কোষ (গ) বক্ষীকোষ (ঘ) লেটিসেল উ. গ ২৫। নিচের কোনটি কাণ্ডকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে? (ক) বিবর্ধন (খ) অভিস্রবণ (গ) রস অবনমন (ঘ) রসস্ফীতি উ. খ ২৬। দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে সংঘটিত হয়? ক) ব্যাপন (খ) প্রস্বেদন (গ) প্রস্রবণ (ঘ) নিরুদন উ. ক ২৭। স্থলজ উদ্ভিদ কী দ্বারা মাটি থেকে পানি ও খনিজ দ্রবণ শোষণ করে? (ক) কোষ সৃষ্টিকারী অঞ্চল (খ) মূলত্র অঞ্চল (গ) এককোষী মূলরোম (ঘ) মূলের পশ্চাত্ভাগ। উ. গ ২৮। বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদ দেহে কী অবস্থায় জীবকোষে প্রবেশ করে? (ক) অপরিবর্তিত অবস্থায় (খ) কঠিন অবস্থায় (গ) আয়নীয় অবস্থায় (ঘ) দ্রবীভূত অবস্থায় উ. ঘ ২৯। উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় কী গ্রহণ করে? (ক) কার্বন-ডাই অক্সাইড (খ) অক্সিজেন (গ) নাইট্রোজেন (ঘ) হাইড্রোজেন উ. ক ৩০। নিচের কোন ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়া ঘটে? (ক) ঘনত্বের ভিন্নতা (খ) তাপমাত্রার স্থিরতা (গ) ঘনত্ব সমান হওয়া (ঘ) চাপের পরিবর্তন হওয়া উ. ক ৩১। নিচের কোনটি ব্যাপন প্রক্রিয়াকে নির্দেশ করে? (ক) তুঁতে পানিতে দ্রবীভূত হওয়া (খ) কিসমিসের পানি শোষণ (গ) গাছের পানি শোষণ (ঘ) মূলরোম দ্বারা পানি শোষণ উ. ক ৩২। উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি কী কাজে ব্যবহূত হয়? (ক) অভিস্রবণ (খ) সক্রিয় শোষণ (গ) নিষ্ক্রিয় শোষণ (ঘ) বিপাক উ. ঘ ৩৩। উদ্ভিদ মাটিতে দ্রবীভূত খনিজ লবণকে কীভাবে শোষণ করে? (ক) আয়ন হিসাবে (খ) অণু হিসাবে (গ) পরমাণু হিসাবে (ঘ) যৌগ হিসাবে উ.ক ৩৪। শুকনো কিসমিস পানিতে ডুবালে কী ঘটে? (ক) কিসমিসের ভিতরের দ্রবণ বাইরে আসে (খ) পানি কিসমিসে প্রবেশ করে (গ) পানি ও কিসমিসে দ্রবের আদান-প্রদান ঘটে (ঘ) কিসমিসের অবস্থা অপরিবর্তিত থাকে উ. খ উচ্চতর দক্ষতা ৩৫। প্রস্বেদন পরীক্ষার জন্য গাছকে কোথায় রাখতে হয়? (ক) অন্ধকারে (খ) ছায়াযুক্ত স্থানে (গ) সূর্যের আলোতে (ঘ) বৃষ্টিতে উ. গ ৩৬। প্রস্বেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদ নিচের কোনটি থেকে মুক্ত হয়? (ক) অতিরিক্ত জলীয় বাষ্প (খ) তাপমাত্রা গ) বাষ্পচাপ (ঘ) অতিরিক্ত পানি চাপ উ. ঘ ৩৭। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় সম্মিলিত জল নিচের কোনটি? (ক) সালোকসংশ্লেষণ (খ) শোষণ (গ) আস্রাবণ (ঘ) প্রস্বেদন উ. খ ৩৮। উদ্ভিদে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি নিচের কোনটি সহায়িকা? ক) অভিস্রবণের (খ) আন্তঃঅভিস্রবণের (গ) ব্যাপনের (ঘ) প্রস্বেদনের উ. খ ৩৯। উদ্ভিদের খাদ্য প্রস্তুত ও সরবরাহের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? (ক) মূল  কাণ্ড  মাথা  পাতা (খ) মূল  কাণ্ড  শাখা (গ) মূল  পাতা শাখা কাণ্ড (ঘ) পাতা  শাখা  কাণ্ড  মূল উ. গ ৪০। নিচের কোনটির মাধ্যমে উদ্ভিদ দেহ রসের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে? (ক) জাইলেম (খ) ফ্লোয়েম (গ) ভাজক কলা (ঘ) স্থায়ী কলা উ. ক