তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৪৮
একাদশ ও দ্বাদশ প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজও চতুর্থ অধ্যায়- ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে বাকী কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। আশা করি তোমরা প্রতিটি লেখা সংগ্রহ করে মনোযোগ সহকারে পড়বে। প্রশ্ন-১। HTMLএ ব্যানার বা চিত্র যোগ করার নিয়ম লিখ। উত্তর: একটি ওয়েব পেজকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য ব্যানার বা চিত্রের কোনো বিকল্প নেই। HTML পেজে ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়। ট্যাগটি শূন্য অর্থাত্ এটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং এর কোনো closing ট্যাগ নেই। পেজে কোনো চিত্র বা ইমেজ ব্যবহার করতে হলে src (source) অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। কোনো চিত্র বা ইমেজকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনটেক্স হলো : HTML এর ইমেজ কোডটি Notepad এ লিখে Test-12.html নামে সংরক্ষণ করা হলো। এখন Test-12.html ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করলে Mozilla Firefox প্রোগ্রামে নিচের আউটপুট পাওয়া যাবে। প্রশ্ন-২। টেবিল কী? HTML এ ব্যবহূত টেবিলের ট্যাগ ও প্রয়োজনীয়তা লিখ। উত্তর: যেকোনো তথ্যকে একটি বিশেষ পদ্ধতিতে সংরক্ষণের জন্য টেবিল তৈরি করা হয়। সারি (রো) ও স্তম্ভ (কলাম) এর সমন্বয়ে টেবিল তৈরি হয়। এর মধ্যে আনুভূমিক অবস্থানকে সারি ও উলম্ব অবস্থানকে কলাম বলা হয়। সারি ও কলাম মিলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের সৃষ্টি হয় তাকে কক্ষ বা সেল বলে। নিচে ৪টি কলাম ও ৫টি সারি সংবলিত একটি টেবিল দেখানো হলো। HTML এ ব্যবহূত টেবিল ট্যাগ : টেবিলের প্রয়োজনীয়তা : বিভিন্ন কারণে ওয়েব পেজে ট্যাগ কাজ একটি টেবিল নির্ধারণ করে টেবিলের রো নির্ধারণ করে টেবিলের হেড নির্ধারণ করে টেবিলের বডি নির্ধারণ করে টেবিলের ফুটার নির্ধারণ করে টেবিলের গুরুত্ব রয়েছে। যেমন- ১. ওয়েব পেজে পৃথকভাবে কলাম তৈরি করা যায় না। এজন্য কোনো তথ্যকে কলাম আকারে সাজাতে গেলে প্রথমে টেবিল তৈরি করে নিতে হয়। ২. ওয়েব পেজে সাইড হেডিং উলম্বভাবে অক্ষর সাজানো যায় না। এজন্য প্রথমে উক্ত বিষয়বস্তুকে ছবি হিসেবে নিয়ে টেবিলের সেলে বসিয়ে এবং টেবিলের দেয়াল অদৃশ্য করে দিয়ে সাজানো যায়। ৩. ওয়েব পেজে বিভিন্নভাবে চিত্রের মতো উপস্থাপনের জন্য টেবিলের প্রয়োজন হয়।
 
টেবিলের হেডার নির্ধারণ করে