ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকমল হোসেন, অধ্যক্ষ
এ্যারোনটিক্যাল ইনিস্টটিউট অব বাংলাদেশ (এআইবি)
স্বপ্নের মধ্যেই মানুষের বসবাস। একজন শিক্ষার্থী তার জীবনকে যখন উপলব্ধি করতে শুরু করে তখন থেকেই তার মনের জানালায় উঁকি দেয় বিভিন্ন স্বপ্ন । কেউ চায় হতে ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ লেকচারার, কেউ আইনজীবী, আবার কেউ ব্যবসায়ী; এভাবে সবার মাঝে স্বপ্ন পরম স্নেহে লালিত হতে থাকে।এজন্যে ক্রমান্বয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া। এ লক্ষ্য বাস্তবায়নের একমাত্র উপযুক্ত সময় হচ্ছে এইচএসসি পরীক্ষার পাসের পরের সময়গুলো। বিগত দিনগুলোতে পড়ালেখার পদ্ধতি ছিল একরকম। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে চাকুরী পাওয়াটা ছিল খুব একটা সহজ কাজ। দিন বদলের সাথে সাথে প্রযুক্তির মাঝে এসেছে ভীষণ পরিবর্তন, আধুনিকতার ছোঁয়া। আর এই ছোঁয়া লেগেছে আধুনিক ও আকর্ষনীয় প্রফেশনাল বিষয়ের উপর। যে সকল বিষয় নিয়ে পড়ালেখা শেষ করে বের হতে না হতেই রয়েছে চাকুরী পাওয়ার শতভাগ নিশ্চয়তা। মানুষ চায় আধুনিকতা ও বিচিত্রতার ছোঁয়া যা রয়েছে ক্যারিয়ারের সাথে জড়িত। তাই এমনই কিছু যুগোপযোগী ক্যারিয়ার যা আপনাকে গড়ে দিবে আগামী ভবিষ্যত।
অনেকেই স্বপ্ন দেখে এয়ারলাইন্সে এসে চাকরি করার, তাদের ক্যারিয়ার গড়ার। কিন্তু এর জন্যে কী করতে হবে তা অনেকেরই জানা নেই। এভিয়েশন সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান কোথায় সে সম্পর্কেও অনেকের স্বচ্ছ ধারণা নেই। এসব বিষয়ে ক্যারিয়ার গড়তে হলে কী বিষয়ে ডিগ্রি নিয়ে কিভাবে এগোতে হবে তাও জানে না। অথচ এভিয়েশনে চাকরির জন্যে এসব বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ প্রতিষ্ঠান খুঁজে বের করা দরকার। আর এভিয়েশন খাতের এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ার জন্যে একটি সময়োপযোগী বিষয় এরোস্পেস ইঞ্জিনিয়ারিং মানে উড়োজাহাজ ইঞ্জিনিয়ার ।
প্রতিযোগিতামূলক এই সাইবার যুগে পেশাগত শিক্ষার কোন বিকল্প নেই। একটু সচেতনতা ও অনুসন্ধানী দৃষ্টি থাকলে দেখবে; এমন সব পেশাগত শিক্ষা রয়েছে; যা অর্জন করা মোটেই কঠিন বা সময়সাপেক্ষ নয়। এইচ.এস.সি. পাশ করে যারা প্রথাগত গতানুগতিক বিষয়ে ভর্তির প্রস্তুতির কথা ভেবে রেখেছো, তাদেরকে বলছি- তুমি চাইলে একজন বিমান প্রকৌশলী হতে পার। তাই প্রফেশনাল ও কারিগরি বিষয়ের প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো, দক্ষতা যাচাই করে শিক্ষার্থীদেরকে নির্বাচন করতে হবে পঠনপাঠনের প্রতিষ্ঠান ।
যোগাযোগ : www.aib.edu.bd ও ০২-৮৯৬০২৫৩, ০১৮২৭-৫৫৭৭৭৮, ০১৬১৩-৬০৪০৮৯, ০১৭৪২৩৯৫১৭৭
