ইংরেজি
মোহাম্মদ সারবিন মুন্সী
প্রভাষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
Transformation
শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা simple, complex ও compound sentence-এ রূপান্তর করার সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করবো। প্রথমেই আমরা বাক্য রূপান্তরের একটি উদাহরণ দেখে নেই...
Simple: On account of her illness, she could not go there.
Complex: Since she was ill, she could not go there.
Compound: She was ill, so she could not go there.
উদাহরণ বিশ্লেষণঃ Simple, complex ও compound sentence-এর ক্ষেত্রে ‘she could not go there’ এই clause-
টি একেবারেই অপরিবর্তিত রয়েছে।
Simple থেকে complex ও compound করার সময় simple sentence-এর ‘on account of her illness’ এই phrase-টি পরিবর্তিত হয়ে complex sentence-এ ‘since she was ill’ এই
dependent clause-এ পরিণত হয়েছে এবং compound sentence-এ গিয়ে তা ‘she was ill’ এই independent clause-এ পরিণত হয়েছে।
Simple, Complex ও Compound
Sentence রূপান্তরের ক্ষেত্রে করণীয়ঃ
Simple sentence-এর phrase-টিকে
পরিবর্তন করে complex sentence-এর জন্য dependent clause বানাতে হয় এবং compound sentence-এর জন্য
co-ordinate clause কিংবা independent clause বানাতে হয়।
নিম্নের চিত্রে বাক্য রূপান্তরের প্রক্রিয়াটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছেঃ
