চান্দনা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী আজ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:০০
আজ শনিবার গাজীপুরের প্রাণকেন্দ্রে জাগ্রত চৌরঙ্গীর পাশে অবস্থিত ঐতিহ্যবাহী চান্দনা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। সকালে কেক কেটে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন। সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হাজী আবদুল বারেক সরকার।