সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:১৫
সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে পথচারীসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির দশজন যাত্রী আহত হন। সাভার মডেল থানার এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।