শাহ মুহাম্মদ গোলাম হাক্কানী
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলেমে দ্বিন আল্লামা হযরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানীর ৫ম ওফাত দিবস আজ। এ উপলক্ষে আড়াইবাড়ী কামিল মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মুরিদান ও ভক্তবৃন্দের উদ্যোগে দরবার শরীফ প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মতলুব সোবহানী
খান বাহাদুর জিয়া-উস-সামসের ছেলে আইসিডিডিআরবি এবং বারডেমের সাবেক প্রধান প্রকৌশলী মতলুব সোবহানীর মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাসভবনে দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
আবদুর রশিদ আকন
পটুয়াখালী জেলা মুক্তিযুদ্ধ পরিচালনায় সংগ্রাম কমিটির অন্যতম সদস্য আবদুর রশিদ আকনের ৪৩তম শাহাদাত্বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে জেলা প্রশাসক ভবনের সামনে নির্মমভাবে হত্যা করে। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
