বিদেশী মদ জব্দ

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:১৬
জেলায় ডিবি পুলিশ গতকাল শুক্রবার অভিযান চালিয়ে স্থানীয় মাদকের আখড়া থেকে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করেছে। দিনাজপুর ডিবি’র ওসি ও উপ-পরিদর্শক একটি দল নিয়ে বিরামপুরের পার্শ্ববর্তী নওয়াপাড়ার একটি মাদকের আখড়া ঘেরাও করেন। এসময় ওই আখড়া থেকে নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান রওশন আলীসহ পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত বোতল বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও দুটি নম্বরবিহীন মোটর সাইকেল জব্দ করা হয়। এব্যাপারে হাকিমপুর থানায় মামলা হয়েছে। পুলিশ গতকাল বিকালে আটককৃতদের দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।