খুলনায় সড়ক দুর্ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৪০
জেলায় সড়ক দুর্ঘটনায় দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা কোহিনূর বেগম (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার নগরীর একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পারিবারিকসূত্র জানায়, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম গত বৃহস্পতিবার তার ছেলের সঙ্গে মোটরসাইকেলে দিঘলিয়া থেকে খুলনায় আসছিলেন। নগরঘাট পার হয়ে শহরে প্রবেশের মুখে একটি গরুর পালের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।