আজ শনিবার বিশ্ব মেধাসম্পদ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুভিস- এ গ্লোবাল প্যাশন’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, মেধাসম্পদের যথাযথ বিকাশ ও সংরক্ষণে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। চলচ্চিত্র শিল্পে পরিচালক ও সংশ্লিষ্ট কলাকুশলীদের অন্তর্দৃষ্টি, সৃজনশীলতা এবং মেধার সমন্বয়ে সৃষ্টি হয় এক একটি কালজয়ী চলচ্চিত্র। যা যুগ যুগ ধরে সমাজকে উদ্বেলিত ও উত্সাহিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, চলচ্চিত্র আজ শুধু বিনোদন ও শিক্ষার মাধ্যম নয়, এটি শিল্পও বটে। তাই সরকার চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।
