ঘোড়াঘাটে জামায়াতের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৪২
গতকাল শুক্রবার জামায়াত-শিবিরের হামলায় ঘোড়াঘাট পৌর এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে ঘোড়াঘাট উপজেলা জামিলপুর গ্রামের সাফাতুল্লার পুত্র মোঃ মোজাফফর হোসেন ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে জামায়াত-শিবিরের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে হাতের কনি ও পায়ের রগ কেটে দেয়। ঘোড়াঘাট থানার ওসি জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।