সালথায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ যুবক নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৪২
তুচ্ছ ঘটনাকে কেন্দ করে গতকাল শুক্রবার ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দু’গ্রুপের সমর্থকদের সংঘর্ষে বাবু মাতুব্বর (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলা সদরের খলিশাডুবি গ্রামে এ ঘটনায় ৩০ জন আহত এবং অন্তত কুড়িটি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় উত্তেজিত জনতা। পুলিশ ও স্থানীয়রা জানান, ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে স্থানীয় একটি দোকানের সামনে গতকাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সমর্থক তামিম ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলীর সমর্থক মামুনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের আঘাতে সাব্বির আলীর সমর্থক বাবু মাতুব্বর ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন ও সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।