simple, complex ও compound sentence-এ রূপান্তর পদ্ধতি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২০:০৪
মোহাম্মদ সারবিন মুন্সী প্রভাষক, ইংরেজি বিভাগ বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা Transformation Simple, Complex, Compound গতকালের পর IC = Independent Clause; DC = Dependent Clause; CC = Co-ordinate Clause বিঃদ্রঃ একমাত্র compound sentence-এর ক্ষেত্রেই clause-এর ঘটনার ধারাবাহিকতা বজায় রাখতে independent clause (IC) ও co-ordinate clause (CC)-এর মধ্যে রদবদল হতে পারে। আবার, শুধু compound sentence-এর ক্ষেত্রেই IC ও CC-এর মধ্যে subject, verb ইত্যাদি মিল থাকলে উক্ত subject, verb ইত্যাদি CC-এর ক্ষেত্রে উহ্য রাখা যায়। যেমন- Simple: Karim is happy in spite of his poverty. Complex: Karim is happy though he is poor. Compound: Karim is poor but (he is) happy. OR Karim is poor but happy. লক্ষ্যনীয় পরিবর্তনসমূহঃ Simple: Phrase (in spite of his poverty) ? Complex: DC (though he is poor) ? Compound: IC (Karim is poor). শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি যে, simple, complex ও compound sentence রূপান্তর করার কাজে আমাদের clause ও phrase সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে; অন্যথায় সকল প্রচেষ্টা গাছের গোড়া কেটে আগা দিয়ে পানি ঢালার সামিল হবে। তাহলে প্রথমে আমরা জেনে নেই clause ও phrase আসলে কী এবং কিভাবে phrase থেকে clause বানানো যায় কিংবা কিভাবে clause থেকে phrase বানানো যায়। আগামীকাল থাকবে clause ও phrase সমন্ধে আলোচনা মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ ইমেইল [email protected]