বিশ্বের টক শো কুইন অপরাহ উইনফ্রে , যিনি দেশের তাবত্ বাঘা বাঘা সেলিব্রেটিদের ধরাশায়ী করেন। তিনিই এবারে বিব্রত হলেন নিজের সত্মায়ের একটি টকশোয়ের কথাবার্তায়।
উইনফ্রের সত্মা বারবারা একটি টকশোতে মেয়ে প্রসঙ্গে বলেন, ‘অপরা নিজের কালো ত্বকে সন্তুষ্ট নন।’ তিনি নিজের একটি অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘অপরার শিকাগো কঙ্গোতে ভিজিট করার সময় ইন্টারকমে তার চিত্কার শোনা যেত—নিগ্রো এসেছে, নিগ্রো এসেছে আমার ঘরে। নিজের স্বজাতির প্রতি এমন ব্যাঙ্গোক্তি করতে পারেন তারাই যারা নিজেরা ভণ্ড বা মুখোশ চরিত্র নিয়ে ঘুরে বেড়ায়।’ এছাড়াও তার মা অপরাহ ও তার ব্যবসায়ী প্রেমিকের একসাথে থাকা প্রসঙ্গে বলেন, ‘এটা ওদের কোনো প্রেমের সম্পর্ক নয়। এটা একটা ব্যবসায়িক চুক্তিমাত্র।’ মায়ের এমন কথায় ভীষণ বিব্রত তাই এই টক শো কুইন।
