বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ‘জীবন ঢুলী’ চলচ্চিত্রটির প্রযোজক সংস্থা কিনো-আই ফিল্মস যৌথভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জনগণকে সফলভাবে জানানোর লক্ষ্যে দেশের ৬৪ জেলায় তানভীর মোকাম্মেল পরিচালিত ও তথ্য মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন ঢুলী’ প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ‘জীবন ঢুলী’ চলচ্চিত্রের পরিচালক তানভীর মোকাম্মেল।
